২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকরিতে ছয় ভাগের এক ভাগ পদই শূণ্য

দেশে সরকারি চাকরিতে শূণ্য পদের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৬৮৬ টি, যা মোট পদের ছয় ভাগের এক ভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সরকারি চাকরিতে শূণ্য পদের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৬৮৬ টি, যা মোট পদের ছয় ভাগের এক ভাগ। এর মধ্যে প্রথম শ্রেণীর ৩৫ হাজার ৪৬০টি, দ্বিতীয় শেণীর ২২ হাজার ৪৩৬, তৃতীয় শ্রেণীর ১ লাখ ৬ হাজার ১১৮ এবং চতুর্থ শ্রেণীর ৪৬ হাজার ৬৭২ টি পদ শূণ্য আছে। দেশে সরকারি চাকরিতে মোট পদের সংখ্যা প্রায় ১২ লাখ। বুধবার সংসদের কার্যে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব তথ্য জানান। আওয়ামী লীগের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে আরো জানান, ওই সব শূণ্য পদে নিয়োগে বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছে। তবে তিনি বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই। মকবুল শাহরিয়ারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডারদের মধ্য থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের চাহিদা অনুযায়ী শূণ্য পদে নিয়োগ দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এইচএ/১৮৩৫ ঘ.