২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থান থেকে ৪টি লাশ উদ্ধার

দেশের বিভিন্ন স্থানে বুধবার চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে বুধবার চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর- সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জের শত্র"মর্দন রামকৃষ্ণ মিশন আখড়া সংলগ্ন ডোবা থেকে দুপুরে বীরেশ সূত্র ধর (৬৩) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ওই গ্রামেই বলে পুলিশ জানায়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি এএসকে আব্দুল্লাহ আল সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের ডোবায় এক বৃদ্ধের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। ঠাকুরগাঁও: সদর উপজেলার আখানগর-খলিফাপাড়া গ্রামে পুকুর থেকে সিদ্দিকা খাতুন (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্দিকা বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর-বালিয়াডাঙ্গী গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। স