ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নম্বরপত্র দেওয়া শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
রোববার বিপিএসসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার বিপিএসসি কার্যালয়ে ২৮তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চার পরীক্ষার্থীকে নম্বরপত্র দেন কমিশনের চেয়ারম্যান সা'দত হুসাইন।
এরা হলেন- নিঝুম রোকেয়া আহমেদ, মোহাম্মদ মাহমুদুল হাসান, সুকর্ণ আহমেদ ও উম্মে হাবিবা।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নম্বরপত্র পাওয়ার জন্য ৪৬৫ জন পরীক্ষার্থী আবেদন করেন।
আবেদনকারী বাকি পরীক্ষার্থীদের আগামী ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে কমিশনের আগারগাঁও শেরেবাংলা নগরের নবনির্মিত ভবন থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/০০২১ ঘ.
bdnews24