গাজীপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গাজীপুরে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার পরিমল চন্দ্র সুত্রধরের (৩২) বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতার পাড়া গ্রামে।
শুক্রবার সদর উপজেলার চান্দনা চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. আশরাফুল আলমের আদালতে হাজির করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠান।
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
মামলার বরাত দিয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ সেপ্টেম্বর পরিমল মোবাইল ফোনে গাজীপুর সদরের সালনা এলাকার সাইদুল নামে একজনের কাছে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে বলেন- তার স্ত্রীর গহনা জিনের বাদশার কাছে দিলে তাদের প্রচুর ধনদৌলত লাভ হবে।
সাইদুল বিষয়টি পুলিশকে জানালে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১১ ঘ.
bdnews24