২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রিকশাচালক খুন

নাটোরে এক রিকশাচালক আরেক রিকশাচালককে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

নাটোর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে এক রিকশাচালক আরেক রিকশাচালককে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে বড়াইগ্রাম উপজেলার হারোয়া আমবাগানে এক ঘটনায় নিহত হন মুজদার হোসেন (৩৫)। খুনের অভিযোগে এলাকাবাসী দেলবার হোসেন (৩২) নামের আরেক রিকশাচালককে ধরে পুলিশে দিয়েছে। পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে হারোয়ার আমবাগানে নেশাগ্রস্ত রিকশাচালক মুজদার হোসেন ও দেলবার হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলবার ধারালো ছুরি দিয়ে মুজদারকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে দেলবারকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.