২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ-নদীর পানি কমতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ-নদীর পানি কমতে শুরু করেছে। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বিভিন্ন পয়েন্ট ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি ১ সেন্টিমিটার থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত কমেছে। আড়িয়াল খাঁ, সুরমা ও কুশিয়ারার পানি বিভিন্ন পয়েন্টে চার থেকে ৫৩ সে. মি. পর্যন্ত বেড়েছে। তবে সবগুলো নদীর পানি বিভিন্ন পয়েন্টে এখনো বিপদ সীমার ১১ থেকে ১১৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্বাভাসে আরো বলা হয়, ১২ জেলার নিুাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। যেসব জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে সেগুলো হল- কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ: শেরপুর: ব্র‏হ্মপুত্র নদের পানি বাড়ার কারণে শেরপুরের বিভিন্ন চরাঞ্চলে পানি ঢুকছে। ইতোমধ্যেই জেলার সদর উপজেলার চর পক্ষীমারী, কামারেরচর, বলাইরচর, চর মোচারিয়া, বেতমারী, রৌহা ও কামারিয়া ইউনিয়নের অর্ধশতধিক গ্রামের নিুঞ্চল পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বহু রোপা আমন ও সবজী ক্ষেত ডুবে গেছে। বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় লোকজন ডিঙ্গি নৌকা ও কলার ভেলায় যাতায়াত করছে। জেলা কৃষি স