২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবি খুলছে রোববার

ছুটি শেষে আগামী রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 06:14 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটি শেষে আগামী রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, "আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস যথারীতি শুরু হবে।" জন্মাষ্টমী, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং বিভাগীয় ও প্রশাসনিক অফিস ৭ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২১০ ঘ.