২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আরো ৫০ গ্রাম প্লাবিত

মাদারীপুর জেলার খরস্রোতা আড়িয়াল খাঁ নদের পানি গত ২৪ ঘন্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার ৪ টি উপজেলায় আরো ৫০ গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 06:08 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলার খরস্রোতা আড়িয়াল খাঁ নদের পানি গত ২৪ ঘন্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার ৪ টি উপজেলায় আরো ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস বলেন, "গত ২৪ ঘন্টায় আড়িয়াল খাঁর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার কালকিনি উপজেলার আন্ডারচর, ফাসিয়াতলা, লক্ষ্মীপুর, খাসেরহাটসহ প্রায় ১০ টি গ্রাম তলিয়ে গেছে।" তিনি জানান, বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার কুনিয়া, বাজাদুরপুর, পেয়ারপুর, কালিকাপুর, খোয়াজপুর, ধুলাইল ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রাম, রাজৈর উপজেলার বদরপাশা, ইশিবপুর ইউনিয়নের ৫ টি গ্রাম ও শিবচর উপজেলার বন্দরখোলা, শিরুয়াইল, উৎরাইল, কাঠালবাড়ি ইউনিয়নের নিুাঞ্চলের ১০ টি গ্রামসহ নতুন ৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে মাদারিপুরে মোট ১৫০ টি গ্রাম পানিতে ডুবে গেছে। মাদারীপুর কৃষি স