ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এক মাসের সফরে গেলেন। তিনি লন্ডনের উদ্দেশ্যে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন।
তিনি লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের সাথে এক বৈঠক যোগ দেবেন।
আগামী ১৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।
অর্থমন্ত্রী নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ব্যাংক ফান্ডের বার্ষিক সভা, উন্নয়ন কমিটির সভা, বালি সংলাপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সম্মেলন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০১০-২০১১ সালের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার রিপোর্ট বিষয়ক উচ্চ পর্যায়ের সভা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রযুক্তি সম্মেলনে অংশ নেবেন।
এ ছাড়াও তিনি ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভায় যোগ দেবেন।
আগামী ১৬ অক্টোবর মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/কেএমএস/১১৪০ ঘ.
bdnews24