ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মটর সাইকেলের চাকায় নিহত হয়েছেন আরেক মটর সাইকেল আরোহী।
পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৈলাশপুরে মহেশপুর-যাদবপুর সড়কের কৈলাশপুরে এ ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান (৪২) নাটিমা ইউনিয়ন বিএনপি সভাপতি। তিনি একই উপজেলার নাটিমা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জোবায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতিয়ার মটর সাইকেল চালিয়ে মহেশপুর আসছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে কৈলাশপুরে রাস্তার পাশে চড়ানো একটি গরুর সাথে ধাক্কা লেগে মটরসাইকেলসহ পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মটর সাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আতিয়ারকে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৪ ঘ.
bdnews24