২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় চার ডাকাত গ্রেপ্তার

শ্রীপুর উপজেলার গোবিন্দপুরে ডাকাতি করে পালানোর সময় চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

মাগুরা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীপুর উপজেলার গোবিন্দপুরে ডাকাতি করে পালানোর সময় চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতের হামলায় আহত হয়েছে দুজন। গ্রেপ্তার ডাকাতরা হলেন, গোপালগঞ্জের গঙ্গারামপুর গ্রামের ইব্রাহীম মল্লিক, কলাবাড়ি গ্রামের বরুণ বালা এবং মাদারীপুরের ভবের চর গ্রামের জব্বার হওলাদার ও আম গ্রামের বাবুল সর্দার। শ্রীপুরের নাকোল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে ১০ থেকে ১১ জনের একদল ডাকাত ঘসিয়াড়া গ্রামের রোস্তম মোল্লা ও আইয়ুব মেম্বারের বাড়িতে হানা দেয়। ওই সময় বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে রাজিব ও ফারুক নামে দুজনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে ডাকাত দলটি বিভিন্ন দলে বিভক্ত হয়ে পালিয়ে যায়। তবে ভোরে পাশের গ্রাম গোবিন্দপুরে স্থানীয়রা চার ডাকাতকে আটক করে পুলিশে তুলে দেয় বলে এএসআই রেজাউল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৩৪৫ ঘ.