২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে জিহাদী বইসহ ৬ 'জঙ্গি' আটক

রাঙামাটির বরকল উপজেলা থেকে জিহাদী বইসহ কথিত জঙ্গি সংগঠন 'হিজবুল মাহদী'র ছয় সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলা থেকে জিহাদী বইসহ কথিত জঙ্গি সংগঠন 'হিজবুল মাহদী'র ছয় সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার সকালে উপজেলার বগারবিল ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- ইসলামপুর এলাকার মো. খাদেম আলী (৭৫), মো. শাহজাহান মিস্ত্রি (৬০), সোহরাব আলী (৬০), মো. সিরাজ-উদ্-দৌলা (৬৪), আব্দুর রব (৩২) ও শহীদুল (৩২)। তাদের কাছ থেকে 'হিজবুল মাহদী'র ওপর লেখা চারটি জিহাদী বইও উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী তাদের শুভলং সেনাক্যাম্পে সোপর্দ করে। পরে সেনা সদস্যরা তাদের পুলিশে দেয়। এ সময় তাদের মারধর করার জন্য শুভলংয়ের স্থানীয়রা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের লাঠিপেটায় তিনজন সমান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেতোয়লি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে স্থানীয়রা চারটি জিহাদী বইসহ জঙ্গি গ্র"প হিজবুল মাহদীর ছয় সদস্যকে আটক করে শুভলং এলাকায় সেনা ক্যাম্পে সোর্পদ করেছে। পরে সেনা সদস্যরা তাদের পুলিশে দেয়। আটক ছয়জনকে কতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হ"েচ্ছ। তাদের বিরুদ্ধে ওই থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এইচএ/১৮১৫ ঘ.