২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা কর্মসূচি

ঈদের দিন শনিবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পৃথক পৃথকভাবে কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম)- ঈদের দিন শনিবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পৃথক পৃথকভাবে কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতি সকাল সাড়ে ১০টায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশন প্রধানসহ কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সকাল ১১টায় তিনি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। শেরে-বাংলা নগরের গণভবনে সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বেলা ১১টা ৪৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি বেলা পৌনে দু'টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০২ ঘ.