ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৃহস্পতিবার অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়।
১০ প্রকল্পের ব্যায় এক হাজার নয়শ ৯৩ কোটি টাকা। এর মধ্যে জিওবি এক হাজার দুশ ৬৩ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য সাতশ ৩০ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্পগুলো হলো- সড়ক ও রেলপথ বিভাগের ১০টি ব্রড গেজ (বিজি) ডিজেল ইলেকট্রিক (ডি.ই) লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প, বাংলাদেশ রেলওয়ের জন্য একশ ২৫টি বিজি যাত্রিবাহী গাড়ি সংগ্রহ প্রকল্প, কন্টেইনার পরিবহণে ৫০টি এমজি ফ্ল্যাট ওয়াগন (বিএফসিটি) এবং এয়ার ব্রেকসহ পাঁচটি এমজি ব্রেক ভ্যান সংগ্রহ প্রকল্প, সড়ক ও রেলপথ বিভাগের বাংলাদেশ রেলওয়ের জন্য একশ ৮০টি বিজি বগি ওয়েল ট্যাংক ওয়াগন এবং ছয়টি বিজি বগি ব্রেক ভ্যান সংগ্রহ প্রকল্প, ঢাকা শহরের জুরাইন রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প; স্থানীয় সরকার বিভাগের সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও স
bdnews24