২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুমাতুল বিদা শুক্রবার

বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার জুমাতুল বিদা। এবছর বাংলাদেশের মসুলমানরা ৩০ রোজা শেষে ঈদ-উল-ফিতর উদযাপন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার জুমাতুল বিদা। এবছর বাংলাদেশের মসুলমানরা ৩০ রোজা শেষে ঈদ-উল-ফিতর উদযাপন করবেন। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রমজানের শেষ শুক্রবারের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। জুমাতুল বিদার দিন মুসলমানরা মসজিদে সমবেত হয়ে জুমার নামাজের পাশাপাশি ইবাদত-বন্দেগি করবেন। এ উপলক্ষে দেশের প্রতিটি মসজিদে মুসল্লিদের জন্য নামাজের বাড়তি জায়গার ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫০ ঘ.