২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

পুরান ঢাকার একটি বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার একটি বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ১ নম্বর কুমারটুলীর ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে ভোর ৬টা ২৭ মিনিটে আগুন লাগে। কর্মকর্তারা জানান, উপকেন্দ্রের ১১ কেভি বাসলাইনে আগুন লেগে ভোর ৬টা ২৭ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও বিদ্যুৎ সরবরাহ নেই। তবে জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। ওই কেন্দ্রের ফোরম্যান তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে বাসলাইনের কিছু অংশ পুড়ে ধোঁয়ায় কালো হয়ে গেছে। বাইরের কোনো ত্র"টি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি। বিকাল পৌনে তিনটার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক উপকেন্দ্রের একজন কর্মকর্তা জানান, এই কেন্দ্র থেকে প্রতিদিন ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/১৯২৭ ঘ.