২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছে

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এই কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন নির্ধারণ করবে। সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা সাড়ে[ ৬ টার পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়েছে।" ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি পর্যালোচনা করে কমিটি ঈদুল ফিতরের দিন নির্ধারণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এইচএ/১৮৫০ ঘ.