ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হিসাবে গত ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত পাঁচ জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত ৩৩৭ জন রোগী সনাক্ত হয়েছে।
এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জে ২০৬ জন, পাবনায় ৫৭ জন, কুষ্টিয়ায় ৪৬ জন, টাঙ্গাইলে ১৪ জন ও মেহেরপুরে ১৪ জন।
মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নির্ণয়, গবেষণা এবং ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মাহমুদুর রহমান বলেন, গত ১৮ অগাস্ট সনাক্ত হওয়ার পর গতকাল (সোমবার) পর্যন্ত পাঁচ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৩৭।
তিনি আরো বলেন, গত বছরের অগাস্ট থেকে এ বছরের ১৮ অগাস্টের আগে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৯৯। সে হিসাবে এ বছর আক্রান্তের সংখ্যা দ্বিগুনেরও বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/২১০৩ ঘ.
bdnews24