২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের শ্রম আইনের প্রশংসা

দেশে শ্রমিক সংগঠনগুলো সমালোচনা করলেও বাংলাদেশের শ্রম আইনের প্রশংসা করেছেন ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থ উপদেষ্টা কৌশিক বসু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 12:07 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

নয়া দিল্লি প্রতিনিধি নয়া দিল্লি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে শ্রমিক সংগঠনগুলো সমালোচনা করলেও বাংলাদেশের শ্রম আইনের প্রশংসা করেছেন ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থ উপদেষ্টা কৌশিক বসু। লন্ডন স্কুল অব ইকোনমিকসের সাবেক এই শিক্ষার্থী দিল্লিতে এক সভায় বলেন, বাংলাদেশের নমনীয় শ্রম আইন দেশটির বস্ত্রখাতের জন্য বিশাল সুবিধা সৃষ্টি করেছে। তৈরী পোশাক শিল্পে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে ব্যাপক অসন্তোষ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের ওপর সরকারের অভিযানের খবর যখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, ঠিক সে মূহূর্তেই এ অর্থনীতিবিদের প্রশংসা পেলো বাংলাদেশ। কৌশিক বসু সোমবার ভারতের অর্থনৈতিক পুনর্গঠন বিষয়ে তার বক্তব্যে বাংলাদেশের শ্রম আইন টেনে আনেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র শিল্প বিস্ময়কর অবদান রাখতে পারছে কারণ ভারতের মতো এ দেশটির শ্রম আইন শিল্পটিকে দুর্বল করে দেয়নি। নিজ দেশের শ্রম আইনের বিষয়ে কৌশিক বসু বলেন, ভারতের শ্রম আইন খুবই সেকেলে এবং তা শ্রমিকদের সাহায্য করার বদলে ক্ষতি করছে। ভারতের শ্রম আইন সংস্কার করা হলে তা উৎপাদন বাড়াবে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৮০০ ঘ.