জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথায় আছে, পায়ের দিকে তাকালেই মানুষের রুচির পরিচয় পাওয়া যায়। তাই অন্যসব কেনাকাটার পর এখন জুতার বাজামুখী ক্রেতারা। ক্রেতারা চটকদারের চেয়ে আরামদায়ক জুতাই বেশি পছন্দ করছেন। আর বিক্রেতারা বলছেন, এবার দামও তুলনামূলকভাবে কম।
ঈদ বাজারেও সবাই একটি রুচিসম্পন্ন, আরামদায়ক জুতা বা চটিই কিনতে চান। এরই প্রমাণ মেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের ছাত্র মুহিবুর রহমান অর্ণবের কথায়।
অর্ণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছেলেদের পায়ের স্যান্ডেলের দিকে তাকিয়ে সবাই তার রুচি বুঝতে চায়। সবগুলো নামি-দামি ব্রান্ডের দোকান চষে পছন্দসই স্যান্ডেল খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত আড়ং থেকে একটা ভালো ডিফারেন্ট লুকের নাগরাই কিনতে হলো আমাকে। কিন্তু এটাতো শুধু সকালে পাঞ্জাবির সঙ্গে পরতে পারবো। এরপর সারাদিন সাচ্ছন্দ্যে চলার জন্যে দরকার সেন্ডেল। তাই এখন এসেছি এলিফ্যান্ট রোডে। এখানে বহু ঘুরে অবশেষে বে এম্পোরিয়াম থেকেই মনের মতো সেন্ডেল মিললো। যা পরতেও আরামদায়ক, আবার দেখতে রুচিসম্পন্ন।
সোমবার এলিফ্যান্ট রোডে কথা হলো অর্ণবের সঙ্গে। একই সড়কে জুতা কিনতে দেখা গেল জনতা ব্যাংকের টিএসসি শাখার সিনিয়র কর্মকর্তা রত
bdnews24