২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবাদত ও দোয়ায় শবে কদর পালিত

ইবাদত-বন্দেগি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার রাতে শবে কদর পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 05:07 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইবাদত-বন্দেগি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার রাতে শবে কদর পালিত হয়েছে। শবে কদর বা লাইলাতুল কদরের মহিমান্বিত রাতে অনেকে নিকট স্বজনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। তারাবী নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মুসল্লি এতে শরিক হন। লাইলাতুল কদর উপলক্ষে মঙ্গলবার অফিস-আদালতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শবে কদর রাতে পবিত্র কোরআন শরিফ নাজিল হয়। এ রাতের ইবাদতে অন্যান্য সময়ের এক হাজার রাতের চেয়েও বেশি পূণ্যলাভ করা যায়। আল্ল