২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় আহত সাংবাদিক বাবরের মৃত্যু

দৈনিক মানবজমিন'র লক্ষ্মীপুর প্রতিনিধি বাবর মাহমুদ সোমবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 06:03 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক মানবজমিন'র লক্ষ্মীপুর প্রতিনিধি বাবর মাহমুদ সোমবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। গত ১৬ অগাস্ট প্রাইভেট কারযোগে লক্ষ্মীপুর থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্তে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, মা ও ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। মঙ্গলবার দুপুর ২টায় জেলা শহরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে মোবারক কলোনি এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের লোকজন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৩ ঘ.