২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গণপিটুনিতে নিহত ১

নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের লোকজন রোববার গভীর রাতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে। গুরুতর আহত হন দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 04:23 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

নরসিংদী, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের লোকজন রোববার গভীর রাতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে। গুরুতর আহত হন দু'জন। নিহত কাজল (৩২) কিশোরগঞ্জের ভৈবর উপজেলার বাঁশগাড়ি গ্রামের মান্নান মিয়ার ছেলে। আহত রিপন (২৫) ও নুরুল ইসলামকে (২৮) পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের দু'জনেরই বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে ৮/১০ জন ডাকাত সররাবাদ গ্রামের জিন্নত আলী ব্যাপারীর বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন মোবাইল ফোনে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে গ্রামবাসী ধাওয়া করে কাজল (৩২), রিপন (২৫) ও নুরুল ইসলামকে ধরে পিটুনি দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাজল মারা যান। বেলাব থানার ওসি সাইদুর রহমান জানান, এই তিনজনসহ ৮/১০ জন ডাকাত ইঞ্জিনচলিত নৌকায় সররাবাদ গ্রামে যায়। তিনজন গ্রামবাসীর হাতে ধরা পড়লেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.