২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ক্ষমায় গামা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা মুক্ত

রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পাচ্ছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মদ ওরফে গামা হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ২০ আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পাচ্ছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মদ ওরফে গামা হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ২০ আসামি। রাষ্ট্রপতির আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সোমবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌছেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ২০ জন আসামির মুক্তির রাষ্ট্রপতির আদেশটি বিকালে পেয়েছি। এরপরই বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমাদের এখানে (ঢাকা কেন্দ্রীয় কারাগার) ১০ জন বন্দি রয়েছে।" বাকি ১০ বন্দি রয়েছেন রাজশাহী কারাগারে। বন্দিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। বন্দিরা হলেন নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ শাহ, নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামানের বাবা আনিসুর রহমান, ফয়সাল হোসেন, সেন্টু শাহ, শাজাহান শাহ, জাহেদুল ইসলাম, বাদল শাহ, ফজলুল হক শাহ্, ফারুক হোসেন, আ. জলিল, জহুরুল শাহ্, সাজ্জাদ হোসেন, সোহাগ, বাবলু, আবুল, আতাউর, আশরাফ, ফরমাজুল, ফকরউদ্দিন ও ওহিদুর রহমান। এরা সবাই চারদলীয় জোট সরকার আমলের ভূমি উপমন্ত্রী এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মদ ওরফে গামা হত্যা মামলায় মৃত্যুদণ্ড পান। প্রাণ ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানোর প্রেক্ষিতে রাষ্ট্রপতি তাদের ক্ষমা প্রদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি বিকেল ৫টার দিকে নলডাঙ্গা থানার রামশারকাজিপুর আমতলী বাজারে রুহুল কদ্দুস তালুকদার দুলুর ভাতিজা গামাকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারীরা সর্বহারা জিন্দাবাদ শে