২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ক্লিনিকের সুপারভাইজার খুন

তুচ্ছ ঘটনা নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ক্লিনিকের কর্মচারী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ক্লিনিকের কর্মচারী খুন হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সিপাহীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আহসানুল্লাহ খান হাসান (৪৫) ছিলেন বিক্রমপুর ক্লিনিকের সুপারভাইজার। তিনি সিপাহীপাড়ার নূর মোহাম্মদ খানের ছেলে। এ ঘটনার পর থেকে বিক্রমপুর ক্লিনিক বন্ধ রয়েছে। সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, রোববার দুপুরে ক্লিনিকের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার কারণে ক্লিনিকের মালিকের ছেলে সায়েম হাসানকে চর দেন। ওই সময় দু'জনের হাতাহাতি হয়। পরে সায়েমেন বাবা ও মামা সোমবার সন্ধ্যায় এ ঘটনার বিচার করার প্রতিশ্র"তি দিলে পরিস্থিতি শান্ত হয়। তিনি বলেন, সোমবার সকালে সায়েমের বাড়ি যান হাসান। এর কিছুক্ষণ পর হাসানের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে সায়েমের বাসার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় হাসানকে পড়ে থাকতে দেখে। হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় হাসানের স্ত্রী চাঁদনী বেগম সদর থানায় সায়েম ও ক্লিনিকের তিন মালিককে আসামি করে একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে সায়েম পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.