ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর হাজারীবাগ এলাকায় দুই গ্র"পের সংঘর্ষে মনির হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার ভোর রাতে হাজারীবাগের টিলাবাড়ি এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই গ্র"পের সংঘর্ষে ছুরির আঘাতে মনির হোসেন নিহত হয়েছে।
এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মনির হোসেনের বাড়ি নীমতলী। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএএ/১৮০০ ঘ.
bdnews24