ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুরে বাস চাপায় গোপাল চন্দ্র দাস (১৫) নামের এক কিশোর মারা গেছে।
দুর্ঘটনার পর পর উত্তেজিত জনতা গুলিস্তান-ধামরাই রুটের ডি লিংক নামের বাসটিতে আগুন লাগিয়ে দেয়।
রোববার সোয়া ছয়টা নাগাদ এ ঘটনা ঘটে।
লালবাগ থানার ওসি মো.আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজিমপুর চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় গোপাল চন্দ্র দাস (১৫) নামের এক কিশোর মারা গেছে। জনতা এ সময় বাসটিতে আগুন লাগিয়ে দেয়। আমরা বাসটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে।"
ঘটনার পরে রাস্তাটিতে এক ঘণ্টার মতো যানচলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএএ/পিডি/২১৪৪ ঘ.
bdnews24