২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে রোববার ইফতার করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে রোববার ইফতার করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি এই ইফতার পার্টির আয়োজন করেন। ইফতারের আগে রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দোয়া মাহফিল শেষে সবাইকে নিয়ে ইফতার করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আবদুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিসহ একশ'র বেশি অতিথি ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/পিডি/২০২১ ঘ.