২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চালক খুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্ব রোড এলাকায় শনিবার গভীর রাতে এক ট্রাক চালক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্ব রোড এলাকায় শনিবার গভীর রাতে এক ট্রাক চালক খুন হয়েছেন। নিহত মো. বাবুল মিয়া (৪৮) চট্টগ্রামের কালুরঘাট সিএন্ডবি এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ বলে পুলিশ জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, পাথর নিয়ে সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাত পৌনে ২টার দিকে বাবুল মিয়া বিশ্বরোড এলাকায় যাত্রাবিরতি করেন। এ সময় তার সহকারী মো. জহির মিয়া (২৩) পাশের একটি দোকান থেকে চা আনতে যান। কয়েক মিনিট পরই জহির ফিরে এসে বাবুল মিয়ার জবাই করা লাশ দেখেন। তিনি থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্বার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জহিরকে আটক করেছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.