ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি-প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দ আর নেই। রোববার সন্ধ্যায় ইফতারের সময় অসুস্থবোধ করায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রয়াতের জামাতা আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ইফতারের সময় তিনি মারা যান। বাসায় অসুস্থবোধ করায় দ্রুত তাকে ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।''
দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
আবদুল মান্নান সৈয়দের বয়স হয়েছিলো ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সায়রা সৈয়দ ও একমাত্র মেয়ে জিনান শম্পা, আত্বীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
প্রয়াতের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল ১০টায় গ্রীন রোড মসজিদে আবদুল মান্নান সৈয়দের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ দুপুর ১টা পর্যন্ত বাংলা একাডেমী প্রাঙ্গণে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
ল্যাবএইড থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রয়াত এই সাহিত্যিকের মরদেহ গ্রীনরোড়ের বাসভবনে নিয়ে যাওয়া হয়। রাতেই তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
আবদুল মান্নান সৈয়দের জন্ম ১৯৪৩ সালের ৩ অগাস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায়। ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে প্রবেশিকা ও ১৯৬০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বাংলা সাহিত্যে
bdnews24