২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় প্যাকেজিং কারখানায় আগুন

সাভারের আশুলিয়ার বুড়িবাজার এলাকায় রোববার সকালে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

সাভার, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার বুড়িবাজার এলাকায় রোববার সকালে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। সকাল ৯টার দিকে 'সিলভার প্যাকেজিং লিমিটেড' নামের কারখানাটিতে আগুন লাগে। ১০টার দিকে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর চার কর্মী আহত হন। আহতরা হলেন- ডিইপিজেড দমকলের স্টেশন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, দমকল কর্মী সুব্রত সরকার, মাসুদ রানা ও আব্দুল জলিল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডিইপিজেড দমকল কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টার পর সকাল আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কিছু তৈরি কার্টন ও বোতাম তৈরির কাঁচামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম দাবি করেন, আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, "আগুন লাগার কথা শুনেছি। তবে কোনো পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯১৬ ঘ.