ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) শত কোটি ডলারের একটি প্রকল্পে বিনিয়োগ করতে চাইছে সৌদি আরবের একজন যুবরাজের প্রতিষ্ঠানসহ ৩৪টি প্রতিষ্ঠান।
এজন্য ইতিমধ্যেই তারা দরপত্র জমা দিয়েছে। চলছে দরপত্র যাচাই-বাছাইয়ের কাজ।
চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারি বর্তমানে বছরে ১৫ লাখ টন অশোধিত তেল শোধনে সক্ষম, যা দেশের জ্বালানি চাহিদার এক-তৃতীয়াংশ মেটাতে পারছে। বাকি চাহিদা মেটাতে হয় পরিশোধিত তেল আমদানি করে।
এমন অবস্থায় ইস্টার্ন রিফাইনারির শোধন ক্ষমতা তিনগুণ করার লক্ষ্যে শত কোটি ডলারের বিএমআরই (ব্যালান্সিং, মর্ডানাইজেশন, রেনোভেশন অ্যান্ড এক্সপানশান) প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, প্রকল্পটি বাস্তবায়াতি হলে বাংলাদেশের ২৫ কোটি ডলারের আমদানি ব্যয় সাশ্রয় হবে।
ইআরএল- এর ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে সর্বমোট ৩৪টি কোম্পানি আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছে।"
ওইসব দরপত্র মূল্যায়নে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক সৈয়দ মোজাম্মেল হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দরপত্রগুলো মূল্যায়নে প্রায় এক মাস সময় নেওয়া হবে।
"মূল্যায়নের পর আমরা জ্বালানি মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠাবো।"
প্রাপ্ত নথিসূত্রে জানা গেছে, ১৪টি দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি চীনের চারটি এবং ভারত, মালয়েশিয়া, জাপান ও সৌদি আরবের দুটি করে প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়েছে।
এছাড়া নেদারল্যান্ডস, কানাডা, ওমান এবং থাইল্যান্ডের একটি করে প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে।
সৌদি যুবরাজ সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সউদের মালিকানাধীন মারাসেল কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথভাবে দরপত্রে অংশ নিয়েছে বেক্সিমকো লিমিটেড।
বেক্সিমকোর এক বিবৃতি সূত্রে একথা জানা গেছে।
প্রকল্পের নথিপত্র সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ইআরএল-এর বর্তমান সীমানার মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব এবং কাজ শেষে সেখান থেকে বছরে ৪৫ লাখ টন পর্যন্ত তেল শোধন করা যাবে।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬০ দশমিক ৪০ বিলিয়ন টাকা এবং এটি বাস্তবায়িত হলে বছরে দেশের সাশ্রয় হবে ১৫ দশমিক ৩৩ বিলিয়ন টাকা (২২০ মিলিয়ন ডলার)।
ইআরএল-এর এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তিন শ্রেণীতে দরপত্রে অংশ নিয়েছে আগ্রহীরা। এগুলো হচ্ছে
bdnews24