২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, হত্যার হুমকি

নারায়ণগঞ্জের 'সরকারদলীয় এক সাংসদের সমর্থক সন্ত্রাসী'র বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করায় এক ব্যবসায়ীর বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের 'সরকারদলীয় এক সাংসদের সমর্থক সন্ত্রাসী'র বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করায় এক ব্যবসায়ীর বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১১টায় সিলভার টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাখাওয়াত হোসেনের জেলা শহরের উত্তর চাষাঢ়ার বাড়িতে এ হামলা হয়। জেলার শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম ভুইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজর নেতৃত্বে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে পরিবারের লোকজন অভিযোগ করেন। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ভাংচুর ও পরিবারের চার সদস্যকে মারধর করে। ছয়তলা ভবনের বিভিন্ন ঘরে সাখাওয়াত হোসেনকে খোঁজাখুজি করে। তাকে পেয়ে তার মা সিলভার টেক্সটাইল মিলের চেয়ারম্যান সালমা ইয়াছমিনকে থানায় মামলা বা অভিযোগ না করার জন্য হুমকি দিয়ে আসে দুর্বৃত্তরা। স্থানীয়দের মতে ক্যাঙ্গারু পারভেজ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সবচেয়ে কাছের মানুষ। নারায়ণগঞ্জ র‌্যাব ও পুলিশের শীর্ষ সন্ত্রাসী তালিকায় ক্যাঙ্গারু পারভেজের নাম রয়েছে। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিনের আগে ফতুল্লার পঞ্চবটিতে শামীম ওসমানের নির্বাচনী প্রচারাভিযানের গাড়িবহরে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে তিনটি অত্যাধুনিক অস্ত্রসহ ক্যাঙ্গারু পারভেজকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মো. সাখাওয়াত হোসেন জানান, স্পিনিং মিল করার জন্য দেড় বছর আগে কোম্পানির (সিলভার টেক্সটাইল মিল) নামে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পাশে ৬০ শতাংশ জমি কেনেন। ওই জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে ক্যাঙ্গারু পারভেজর নেতৃত্বে 'সন্ত্রাসী' শ্যামল, বাদল হোসেন, বিপ্ল