চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে লাইসেন্সহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। ঈদে নিরাপত্তা নিশ্চিত প্রধানমন্ত্রীর সফরকে সামনে এ অভিযান চালানো হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর কাজীর দেউরী মোড়ে এক হাজারের বেশি মোটর সাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০টি আটক এবং ৫২টির বিরুদ্ধে মামলা করা হয়।
বনজ কুমার বলেন, "নগরীতে কাগজপত্র ছাড়া মোটর সাইকেলের পরিমাণ বেড়ে গেছে। এসব গাড়িতে করেই ছিনতাইসহ বিভিন্ন অপরাধ হয়।"
নগরীতে মোটর সাইকেলে করে পরপর কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটায় এ অভিযান শুরু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "লোকজন যাতে নির্বিঘে
bdnews24