রংপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল ব্যাপক লুটপাট করছে বলে অভিযোগ উঠেছে ডিলার ও খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে।
ডিলাররা অর্ধেক চাল স্থানীয় ফরিয়াদের কাছে বিক্রি করে দিচ্ছেন। খোলা বাজারে বিক্রি তদারকিতে রয়েছেন খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা, ড্রাইভার, পিয়ন ও কেরাণিরা।
এছাড়া তদারককারীরা বিক্রয় কেন্দ্রে থাকছে না। এই সুযোগে খোলা বাজারের চালের বেশিরভাগই কালোবাজারে বিক্রি করা হচ্ছে।
রংপুর শহরের ১০টি স্থানে খোলা বাজারে ২৪ টাকা কেজি দরে চাল বিক্রি করার জন্য ১০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিজন ডিলার খোলা বাজারে বিক্রির জন্য প্রতিদিন চার টন করে চাল বরাদ্দ পান।
এসব চাল বিক্রির জন্য শহরের ১০টি স্থান হলো- শাপলা চত্বর, কাচারী বাজার, মেডিকেল পূর্বগেট, স্টেশন বাজার, তাজহাট স্কুল মোড়, মাহীগঞ্জ বাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিও বাজার, পৌরবাজার ও লালবাগ এলাকা।
জেলা খাদ্য কর্মকর্তা মো. মোহসীন জানান, চাল বিক্রির সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একজন গ্রাহক ২৪ টাকা কেজি দরে সর্
bdnews24