২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে হোগলপাতিয়া হাফেজিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

মাদারীপুর, সেপ্টম্বও ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে হোগলপাতিয়া হাফেজিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে। আহত মেয়েটিকে (১১) মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জনাজানি হলে শুক্রবার থেকে অভিযুক্ত শিক্ষক আব্বাস আলী (৩৫) এলাকা থেকে পালিয়ে গেছেন। আব্বাস আলীর বাড়ি বরিশালের হিজলা উপজেলায় বলে পুলিশ জানিয়েছে। মেয়েটির মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে মাদ্রাসা ছুটি হলে মাদ্রসার হুজুর (শিক্ষক) আব্বাস আলী সবাইকে ছেড়ে দিয়ে মেয়েটিকে কৌশলে মাদ্রাসায় আটকে রেখে ধর্ষণ করে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুর সদর থানার ওসি মো. কাইয়ূম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক আব্বাস আলীর বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৩ ঘ.