২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক কিশোর শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বও ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক কিশোর শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শাকিল মিয়া (১৫) নামের ওই শ্রমিক উপজেলায় আলাউদ্দিন টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন। তিনি উপজেলার কইজুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার সকালে মিলের পাশে ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। দেলদুয়ার থানার ওসি আবুবকর সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাতে ডিউটি করার জন্য শাকিল মিয়া তার বাড়ি কইজুড়ি থেকে আসেন। রাতে দু'জন লোক তাকে ডেকে নিয়ে যায়। এরপর আর ফেরেননি। শুক্রবার সকালে মিলের পাশে ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে দেলদুয়ার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৮ ঘ.