২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কভিটায় খামারিদের ধর্মঘট প্রত্যাহার

মিল্কভিটার সিরাজগঞ্জ বাঘাবাড়ি দুগ্ধ কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সমবায়ী খামারিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিল্কভিটার সিরাজগঞ্জ বাঘাবাড়ি দুগ্ধ কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সমবায়ী খামারিরা। বিকালে পৌনে পাঁচটার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম স্থানীয় সাংসদ চয়ন ইসলামের বরাত দিয়ে খামারিদের ধর্মঘট প্রত্যাহার করার পরামর্শ দিলে তারা ধর্মঘট তুলে নেয়। বিকাল সাড়ে ৪টার দিকে জেলার বাঘাবাড়ি মিল্কভিটা চত্বরে রেস্ট হাউজে আন্দোলনরত খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, "সরকারের উচ্চপর্যায়ে খামারিদের ৩ দফা দাবি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সাংসদ চয়ন ইসলাম টেলিফোনে জানিয়েছেন।" এর পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয় বলে জানান জেলা প্রশাসক। সভায় মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়্যারম্যান শফিকুর রহমান বলেন, "দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হওয়ায় খামারীদের ধর্মঘট প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।" তিন দফা দাবি আদায়ে মিল্কভিটার সিরাজগঞ্জ বাঘাবাড়ি দুধ কারখানায় দুধ সরবরাহ বৃহস্পতিবার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় সমবায়ী খামারিরা। তাদের দাবি তিনটি হচ্ছে