ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুবলীগ নেতা ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় ১৯ দিন পর একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় বৃহস্পতিবার বিকালে হত্যা মামলাটি দায়ের করেন।
শেরে বাংলা নগর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আজিমুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। মামলা নম্বর ০১ তারিখ ০২/০৯/১০।
নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের গ্রেপ্তার হওয়া ব্যক্তিগত সহকারি সোহেল আহমেদ এবং গাড়িচালক কামাল আহমেদ ওরফে কালার দেওয়া বক্তব্য অনুযায়ী এই হত্যা মামলা করা হয়।
এই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার সূত্র ধরে আরো কয়েকজনকে গ্রেপ্তার করতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তারা আভাস দিয়েছেন।
ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের নিবন্ধিত পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট ইব্রাহিমের মৃত্যু হয়।
ইব্রাহীমের মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন শাওনের গাড়িচালক কামাল হোসেন। এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে সাংসদ শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট।
২০০১ সালে মালিবাগে চার খুনের মামলায় আওয়ামী লীগ নেতা এইচবিএম ইকবাল ও নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৪ আসামি খালাস পেয়েছেন স
bdnews24