২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোকোকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে'

আরাফাত রহমান কোকোর পারোল বাতিল হলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর পারোল বাতিল হলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। (বিস্তারিত) তিনি বলেন, "খালেদা জিয়ার ছোট ছেলে কোকো পারোলে মুক্তি নিয়ে চিকিৎসার নামে বিদেশে বিলাসিতা ও ফুর্তি করছে। তার পারোল শেষ হওয়ার পর নানা কথা উঠেছে। আদালত ৪০ দিন সময় বাড়িয়েছে। আগামী ৩ অক্টোবর পারোলের শুনানি আছে। পারোল বাতিল হলে বিচারের ব্যবস্থা করা হবে।" বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন। তিনি আরো বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিদেশে 'পাচার' করা ধন-সম্পদেরও তদন্ত হচ্ছে। বিএনপির পক্ষ থেকে সরকার বিরোধী আন্দোলনের হুমকি দিয়ে সা