কুষ্টিয়া, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী ধর্মদহ গ্রামে বৃহস্পতিবার আরো পাঁচজনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে গত দুই দিনে ২১ জনের শরীরের অ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হলো।
বুধবার একই গ্রামে ১৬ জনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হয়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার আরো পাঁচ জনকে অ্যানথ্রাক্স আক্রান্ত হিসাবে চিহ্নিত করেছে। তাদেরসহ পুরনো রোগীদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্তরা হলেন- মাহাবুল, তোফাজ্জেল, শিপলু, লাবলু ও ভুলু।
ডা: সালেহ আহমেদ আরো জানান, আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।
সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: জীতেন্দ্র চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, "বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের স্বাস্থ্যকর্মীরা আক্রান্তেেদর চিকিৎসা দিচ্ছেন।
স
bdnews24