২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সুন্দরবনে মাছ ধরার সময় বুধবার বাঘের আক্রমণে এক মৎস্যজীবী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে মাছ ধরার সময় বুধবার বাঘের আক্রমণে এক মৎস্যজীবী নিহত হয়েছেন। নিহত নওশের আলী (৫৫) শ্যামনগর উপজেলার জয়াখালি গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে। বুধবার বিকালে বনের ভেতর থেকে গ্রামবাসীর সহায়তায় বনবিভাগের সদস্যরা তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল আটটার দিকে বন বিভাগের অনুমতি নিয়ে নওশের আলীসহ কয়েকজন জেলে সুন্দরবনের ভেতরে মাছ ধরতে যান। বনের কৈখালি স্টেশনের অধীন মামুন্দ নদীর ভীমরুলখালি খালে মাছ ধরার সময় সকাল ১১ টার দিকে নওশেরকে একটি বাঘ থাবা দিয়ে ধরে নিয়ে যায়। সঙ্গী অন্য জেলেরা লোকালয়ে ফিরে বনবিভাগকে ঘটনাটি জানায়। পরে বনবিভাগের সদস্যরা গ্রামবাসীর সাহায়তায় বিকালে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। বন কর্মকর্তা আরো জানান, স