ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোভাযাত্রার সামনে বর্ণিল পোশাক পরে হাঁটছে বিশাল এক হাতি। তার পেছনেই রথের ওপর শিশু কৃষ্ণের মূর্তি। ভক্তদের মুখে 'শুভ, শুভ, শুভদিন, শ্রীকৃষ্ণের জন্মদিন' আর 'হরে কৃষ্ণ, হরে রাম' ধ্বনি।
বুধবার জন্মাষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহ্যবাহী এই শোভাযাত্রায় মুখরিত হয়ে উঠে পলাশির মোড় থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা।
বিকাল সোয়া ৩টায় পলাশির মোড়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েলচত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পল্টন, শহীদ নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, নবাবপুর রোড ও ইংলিশ রোড ঘুরে বিকাল সাড়ে ৫ টার দিকে বাহাদুর শাহ পার্কে শেষ হয় এ শোভাযাত্রা।
হাজার হাজার ভক্ত নানা সাজে সজ্জিত হয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। তাদের হাতে ছিল ঢাক, ঢোল করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্র।
এর আগে দুপুর ২টার দিকে বিভিন্ন থানা, মঠ ও মন্দির থেকে ভক্তরা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে জড়ো হন।
সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাদেক হোসেন খোকা বলেন, "রমজান মাসেও সুন্দরভাবে জন্মাষ্টমী পালিত হচ্ছে। এতেই প্রমাণ হয় আমরা একে অপরের ধর্মের প্রতি সহানুভূতিশীল। একে অপরকে এ ধরনের সহযোগিতা ও মঙ্গলকামনাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার।"
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "অসা
bdnews24