ঢাকা সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (২২) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জিয়ানগর কবুতর পাড়া এলাকার একটি ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/আরএ/১৫১৫ ঘ.
bdnews24