২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় অগ্নিকাণ্ড

পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে একটি জুতার কারখানাসহ ৩টি কারাখানা ও ১২টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 08:09 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে একটি জুতার কারখানাসহ ৩টি কারাখানা ও ১২টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে লালবাগের কামালবাগে এ আগুনের সূত্রপাত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ। তিনি জানান, দমকল বাহিনীর ৭টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। একটি জুতার কারখানায় শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানায় দমকল বাহিনী। পরে তা কয়েকটি প্লাস্টিক কারখানা ও টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। দিলীপ কুমার ঘোষ জানান, আগুন লাগায় আত্মরক্ষার্থে ছুটাছুটির সময় ১৫ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৪০৯ ঘ.