শরীয়তপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের গোসাইরহাট থানা হাজতে মঙ্গলবার রাতে এক আসামির মৃত্যু হয়েছে। কম্বল ছিড়ে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে দাবি করছে পুলিশ।
তবে নিহতের স্বজনদের দাবি, হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের নামে পুলিশ অমানবিক নির্যাতন করে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
নিহত মোকলেস মাদবর (৪০) গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাও গ্রামের মৃত করিম মাদবরের ছেলে।
মোকলেসের মামাতো ভাই সরদার নাসির উদ্দিন স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স
bdnews24