বরিশাল, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি মামলায় স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) একজন প্রকৌশলীসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে বরিশালের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা জেলার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে জজ আবদুস সালাম শিকদার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি সেতুর লোহার বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৮ অগাস্ট বরিশাল বিচার বিভাগীয় আদালতে মামলাটি হয়।
অভিযুক্তরা হলেন- এলজিইডি'র উপজেলা প্রকৌশলী মো. তায়েব হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, কার্য সহকারী দেলোয়ার হোসেন, ভাষানচর ইউপি চেয়ারম্যান আমির হোসেন আকন ও ঠিকাদার পান্নু চৌধুরী।
মামলায় অভিযোগ করা হয়, মেহেন্দিগঞ্জের ভাষানচরের বাগরঝা গ্রামের ভাঙ্গনের মুখে পড়া লোহার তৈরী একটি সেতুর ১৮ লাখ টাকা দামের বিভিন্ন অংশ খুলে ইউপি চেয়ারম্যান আমির হোসেন আকনের বাড়িতে রাখা হয়।
কিন্তু এসব মূল্যবান জিনিসপত্র ইউপি চেয়ারম্যান, প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী মিলে আত্মসাত করেন।
বরিশাল এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী হেমায়েত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্ল
bdnews24