২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে সৌদি বাদশাহর খেজুর উপহার

বাংলাদেশকে ঈদ শুভেচ্ছা হিসেবে ১২০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছেন সৌদি বাদশাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে ঈদ শুভেচ্ছা হিসেবে ১২০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছেন সৌদি বাদশাহ। বাদশাহ'র পক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল নাসের আল বুশাইরি মঙ্গলবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছে আনুষ্ঠানিকভাবে এ খেজুর হস্তান্তর করেন। খাদ্যমন্ত্রী খেজুর দেওয়ার জন্য সৌদি বাদশাহ ও রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। গত বছরের রমজান মাসেও সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের জনগণের জন্য সমপরিমাণ খেজুর উপহার দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৫৭ ঘ.