২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মিল্কভিটা খামারীদের মহাসড়ক অবরোধ

দুধের দাম বাড়ানোসহ তিন দফা দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঢাকা-নগরবাড়ি-বগুড়া মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে মিল্কভিটার খামারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুধের দাম বাড়ানোসহ তিন দফা দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঢাকা-নগরবাড়ি-বগুড়া মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে মিল্কভিটার খামারীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘাবাড়িতে মিল্কভিটা কোম্পানির বাঘাবাড়ি ইউনিট গেটের সামনে খামারীরা ওই মহাসড়কে অবস্থান নেয়। তারা দুধের দাম লিটার প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা, ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান ও মহা-ব্যবস্থাপক মো. নাসিম আহম্মেদের অপসারনের দাবি জানায়। অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির বর্তমান ভাইস-চেয়ারম্যান শফিকুর রহমান। অবরোধে মহাসড়কের উভয় দিকে কয়েকশ যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খামারীরা মিল্কভিটার দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য পরিবহনের কার্যক্রমও বন্ধ করে দেয়। এছাড়া বাঘাবাড়িতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম ও সিরাজগঞ্জ-৪ (উল্ল