২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশুর লাশ, হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 04:32 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চর দোগাছি গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে আসিবুল ইসলাম (৭) নামের এই শিশুর লাশ উদ্ধার করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার বাবা আব্দুর রাজ্জাক। পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, শনিবার বিকালে খেলতে গিয়ে বাড়ি ফেরেনি আসিবুল। রোববার দুপুরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে তার লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য আসিবুলের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আসিবুলের বাবা তাঁত ব্যবসায়ী রাজ্জাক কামারখন্দ থানায় একটি হত্যা মামলা করেছেন। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. দেলোয়ার হোসেন সাঈদী এলাকা পরিদর্শন করে হত্যা ও মামলার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৯ ঘ.